ট্রাক খাদে পড়ে গোলজার হোসেন (৩৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিন জন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্য গোলজার হোসেন সেনাবাহিনীর কক্সবাজার ১৬ ইসিবির গাড়িচালক ও ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন-বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে ১৬ ইসিবির সৈনিক মো. ফয়সাল হোসেন (৩৫), ১৬ ইসিবিতে ঠিকাদারী কাজে আসা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিচু কলোণী এলাকার জহুর আলীর ছেলে মো. আলমগীর ( ২৮) ও আতাউর রহমান (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চকরিয়া থেকে চট্টগ্রামগামী সেনাসদস্যদের বহনকারী একটি ট্রাক ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে হঠাৎ খাদে পড়ে যায়। এতে চার সেনাসদস্য আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় জমজম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
ট্রাক খাদে পড়ে গোলজার হোসেন (৩৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিন জন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে





