সরকার দলীয় সমর্থিতরা পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাচনে চারটি ভোট কেন্দ্র দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ সাঈদী অভিযোগ করে বলেন, ভবানীপুর, কালিবাড়ি, সেল্টিবাড়িয়া ও ওমেদপুর ভোটকেন্দ্র থেকে তার লোকজনকে বের করে দেয়া হয়েছে।
এছাড়াও উপজেলার কালিবাড়ি ভোট কেন্দ্রে চার বিএনপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
আহতরা হলেন- মাছুম শিকদার, শহিদুল ইসলাম, কামাল সিকদার ও নুরুজ্জামান নাছির।
[b]পিরোজপুর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]