[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এ্যানিলি লিনডাল কেনী।
মঙ্গলবার রাত পৌনে আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শ্রেণীহীন
খালেদার সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের রাষ্ট্র্রদূত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এলিনি লিনডাহ কেনি।





