[b]ঢাকা: [/b]ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের নেতা ও বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান শহীদের (শহীদ কমিশনার) বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত ভোর রাতে তার গ্যেন্ডারিয়ার বাসায় এ অভিযান চালানো হয়। র‌্যাব ১০ এর অপারেশন অফিসার ফজলে রাব্বি জানান, তার বাসা থেকে একটি রিভলবার, একটি শটগান, ২৩ রাউন্ড শটগানের গুলি, একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও বিদেশী পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রআইনে একটি মামলা দায়ের করা হয়েছে।