বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন করে যুক্ত হলো বোয়িং বিমান 'আকাশ প্রদীপ'।
এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ক্যাম্পে  আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'রাঙা প্রভাত' নামের আরেকটি বোয়িং বিমান যোগ হচ্ছে বলেও জানান। তিনি বিমান বাহিনীর উত্তরোত্তর আধুনিকায়ন ও বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজের প্রশংসা করেন।  
সূত্র জানায়, এই উড়োজাহাজটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় আমেরিকার সিয়াটল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে শুক্রবার বেলা ১২টায় এসে পৌঁছায়। এ নিয়ে বিমান বহরের নতুন বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো তিনটি। আগামী মার্চের মাঝামাঝি সময় চতুর্থ বোয়িং উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’ বিমান বহরে যুক্ত হবে।
[b]ঢাকা,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]