হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার হরিপদ রবি দাসের স্ত্রী চা শ্রমিক দুলারী রবি দাস ও তার ছেলে সাজন রবি দাস। এছাড়া দুলারী রবি দাসের বড় বোন জানকি রবি দাসকে আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুরের দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হয়। এসময় বাগানের মিশন লাইন এলাকার হরিপদ রবি দাসের বাড়ির বারান্দায় বসে থাকা দুলারী রবি দাস, তার বড় বোন জানকি রবি দাস ও ছেলে সাজন রবি দাস আহত হয়।
আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুলারী রবি দাস ও তার ছেলে সাজন রবি দাসকে মৃত. বলে ঘোষণা করেন। আহত জানকি রবি দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
মাধবপুরে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার হরিপদ রবি দাসের স্ত্রী চা শ্রমিক দুলারী রবি দাস ও তার ছেলে





