চট্টগ্রাম: যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে চট্টগ্রাম হাটহাজারি উপজেলার এগারমাইল এলাকায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।
রোববার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে, তারা হলেন- সাত্তার (৪৫) ও মো. হাসান (৪০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজারি থানা ওসি মো. ইসমাইল জানায়, বিকালে রাউজান থেকে আসা চট্টগ্রামমুখী একটি বাস বিপরীতমুখী একটি সিএনজি অটো-রিকশার মুখোমুখি সংর্ঘষ ঘটলে ঘটনাস্থলের অটোরিকশার দুই যাত্রী মারা গেছে।
আহতদের হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত ডাক্তার আরেক জনের মৃত্যু নিশ্চিত করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।