আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আট দিনব্যাপী ‘সুলতান মেলা’র শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সুলতান মঞ্চ চত্বরে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এসময় ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মনির হোসেন, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, এডভোকেট ফজলুর রহমান জিন্নাহ প্রমুখ।
মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে- শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, কুস্তি, কাবাডি, ঘোড়ার গাড়ির দৌঁড়, ভলিবল, হ্যান্ডবল, দাড়িয়াবান্দা ও বৌচি প্রতিযোগিতা, নাটক, বাউল গান, জারিগান, কবিগান এবং গান ও নৃত্যানুষ্ঠান। এছাড়া প্রতিদিন সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা।
নড়াইলের ৪৫টি সাংস্কৃতিক সংগঠনসহ কুষ্টিয়ার লালন একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নড়াইলে সুলতান মেলা শুরু
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আট দিনব্যাপী ‘সুলতান মেলা’র শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সুলতান মঞ্চ চত্বরে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।





