মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেঘনা সেতুর নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গজারিয়া থানার পুলিশ কনস্টেবল মো. মালেক নিখোঁজ হয় বলে জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আহত হয়েছেন আরেক কর্মকর্তা এ এস আই প্রদীপ কুমার, কনস্টেবল মো: শামিম ও কনস্টেবল মো: ইব্রাহিম।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশীদ জানান, রাতে নদীতে টহলরত পুলিশ মেঘনা সেতুর নিচে একটি রড ভর্তি ট্রলারকে চ্যালেঞ্জ করে। তখন ট্রলার থেকে এক দল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। দীর্ঘক্ষণ এ বন্দুকযুদ্ধ চলতে থাকলে ডাকাত দল রড ভর্তি ট্রলার ফেলে পালিয়ে যায়। পুলিশ তখন রডসহ ট্রলার ও ট্রলারে থাকা বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে।
তিনি আরো জানান, এ সময় কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিখোঁজ কনস্টেবল মালেককে উদ্ধারের জন্য নদীতে ডুবুরি নামানো হয়েছে।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে কনস্টেবল নিখোঁজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেঘনা সেতুর নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।





