মানিকগঞ্জে মালিকের ছেলেকে অপহরণের ১৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু তামিমকে পাবনা থেকে উদ্ধারসহ দুই অপহরণকারী আবদুল হাকিম ও জালাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে সোমবার দুপুরে হাবিব হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর সচেতনতার কারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অপহরণের কবল থেকে রক্ষা পায় শিশু সিফাত।
পাওনা টাকা আদায়ের জন্য মালিকের ছেলেকে অপহরণের ১৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু তামিমকে পাবনা থেকে উদ্ধারসহ দুই অপহরণকারী আবদুল হাকিম ও জালাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
চাটখিল উপজেলার রাম নারায়ণপুর ইউনিয়ন যুবলীগ কর্মী মোসলেহ উদ্দিন বাচ্চু (৩৮) অপহরণ হওয়ার ১৫ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও গতকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি। ১৯ এপ্রিল শনিবার গভীর রাতে প্রাইভেট গাড়িযোগে সস্ত্রীক ঢাকা যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের পশ্চিম পাড়ে র্যাগব পরিচয়দানকারী ৮-১০ জনের হাতে তিনি অপহৃত হয়েছিলেন।
এ ব্যাপারে র্যানব-১১-এর মেজর সাহেদ জানান, এই ঘটনার সঙ্গে র্যা ব-১১-এর কোনো সংশিল্গষ্টতা নেই। চাটখিল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, যেহেতু ঘটনা ঘটেছে কুমিল্লায়, সেহেতু এ ব্যাপারে আমরা কিছু জানি না। তবে বাচ্চুর বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে।অপহরণের ৪৬ দিন পরও উদ্ধার হয়নি উল্লাপাড়ার স্কুলছাত্র শিশু সিদ্দিক হোসেন। গত ২০ মার্চ তাকে অপহরণ করা হয়।
উল্লাপাড়া উপজেলার বেতবারি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে সিদ্দিক গত ২০ মার্চ বাড়ি থেকে পাশের কৃষকগঞ্জ বাজারে যাওয়ার সময় অপহৃত হয়। সে বেতবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সিদ্দিকের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ২২ মার্চ অপহরণকারী মনিরুল নামের এক ব্যক্তি মোবাইল ফোনে সিদ্দিকের মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে।
জমি বেচে তার ছোট ভাইকে মুক্ত করার জন্য ৩ কিস্তিতে মোট ১ লাখ টাকা গ্রেফতার করা মনিরুলের মাধ্যমে অপহরণকারীদেরকে দেওয়া হয়। এর পরও সিদ্দিককে মুক্তি দেওয়া হয়নি।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আবদুল জলিল জানান, সপ্তাহখানেক আগে সিরাজগঞ্জের কামারখন্দ থানার রায়দৌলতপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামকে অপহরণের সঙ্গে জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে। উল্লাপাড়া থানায় জিজ্ঞাসাবাদে মনিরুল টাকা নেওয়ার কথা স্বীকার করলেও সিদ্দিকের কোনো সন্ধান দিতে পারেনি।
বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় শনিবার স্থানীয় রেলস্টেশনের পূর্ব পাশ থেকে অপহৃত হয়েছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
তবে গতকাল মামলাটি নথিভুক্ত হয়নি বলে অভিযোগ করেন ওই ছাত্রীর মা। বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে।
রোববার রাতে মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার হাওলাদারের বোন রেশমা আক্তার (১৯) অপহরণের ঘটনায় চুন্নু কাজী (২২) নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। আটক চুন্নু সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া গ্রামের আমির কাজীর ছেলে।
ওয়ার্ড কাউন্সিলর আকতার হাওলাদারের বোন রেশমা ২৬ এপ্রিল অপহৃত হয়। রোববার রেশমার স্বামী সেলিম বেপারী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খায়রুল বাশার জানান, রেশমার মোবাইলের কললিস্ট ধরে চুন্নুকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
চৌদ্দগ্রামে ২৮ দিনেও অপহৃত মানসিক প্রতিবন্ধী যুবক আবুল কাশেমের সন্ধান মেলেনি। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের মৃত সেরু মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম মিয়া জানান, 'প্রতিবন্ধী যুবককে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।'
বগুড়ার শেরপুরে গতকাল র্যাাব পরিচয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তারের মেসার্স আকন্দ বয়লার অ্যান্ড ফিরোজা চাতলকলের ব্যবস্থাপক রুবেল আহমেদকে জিম্মি করে ৩ লাখ টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে দুর্বৃত্তরা রুবেলকে চোখ ও হাত বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা নামক স্থানে ফেলে দিয়ে যায়।
বিকালে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গ্রাম থেকে মাজেদ আলী নামে এক রাজমিস্ত্রিকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
অপহরণের ৫ দিন পর সোমবার মুক্তিপণ চেয়ে অপহৃত মাজেদ আলীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহৃত মাজেদ আলী উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের কুনইল সোনারপাড়া গ্রামের মেহের আলীর ছেলে।
নওগাঁ মডেল থানার ওসি জাকির হোসেন জানান, এ বিষয়ে মাজেদ আলীর ভাই শাহীন হোসেন বাদী হয়ে সোমবার বিকেলে থানায় একটি মামলা করেছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
অপহৃত অনেকের খোঁজ মেলেনি
মানিকগঞ্জে মালিকের ছেলেকে অপহরণের ১৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু তামিমকে পাবনা থেকে উদ্ধারসহ দুই অপহরণকারী আবদুল হাকিম ও জালাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে সোমবার দুপুরে হাবিব হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা।





