চাকরি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যার পর এবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে বলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে স্টাটাস দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ করা সাইফুল কায়েস নামে এক ছাত্র।
ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার প্রয়াত মায়ের স্বপ্ন ছিল ছেলে বিসিএস ক্যাডার হবে। কিন্তু তার মা আজ আর নেই। তিনি চলে গেছেন না ফেরার দেশে। আজ কোটার জন্য মায়ের স্বপ্ন পূরণ হলো না।
তার ফেসবুক স্টাটাসটা হুবহু তুলে ধরা হল-
মাননীয় প্রধানমন্ত্রী,
এইবার কিন্তু তিউনিশিয়ার ছাত্র, বুআজিজির মতো গায়ে আগুন লাগিয়ে মরবো। ২০০৯ সালে আপনাকে ভোট দিয়েছিলাম। ২০১৪ সালে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। পারলে আপনাকে আর ভোট দিতাম না।
চাকরি দেন, নাহলে বেকার ভাতা দেন। কোটার নাম দিয়ে দিয়ে মেধাহীন অযোগ্যদের দিয়ে দেশ চালাচ্ছেন। কোটা ব্যবস্থা চালু রাখতে একগুঁয়ে জেদী আচরন করছেন। ৪৩ বছর ধরে ৫৬% কোটা ব্যবস্থা চালু রাখা প্রমাণ করে আপনারা ব্যর্থ। মুক্তিযোদ্ধার নাতি শিবির করলেও চাকরিতে অগ্রাধিকার পাবে!
আমার অপরাধ, আমি মেধাবী? আমার অপরাধ, আমি গোপালগঞ্জে জন্মগ্রহণ করিনি? আমার অপরাধ, পশ্চাদপদ নই? আমার অপরাধ, আমার বাবা মুক্তিযুদ্ধ করেনি?
গায়ে কিন্তু সত্যি আগুন লাগিয়ে মরব। তিউনিশিয়ার রাজার পরিণতি কি হয়েছিল আশা করি জেনে থাকবেন।
উচ্চশিক্ষিত বেকারদের পক্ষ থেকে।
[url=https://www.facebook.com/saifulkaye]https://www.facebook.com/saifulkaye[/url]
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ//এনএস[/b]
শ্রেণীহীন
'বুআজিজির মতো গায়ে আগুন লাগিয়ে মরবো'
চাকরি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যার পর এবার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে বলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে স্টাটাস দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ করা সাইফুল কায়েস নামে এক ছাত্র। ফোনে যোগাযোগ করা হলে





