সিদ্ধিরগঞ্জে আবুল কালাম আজাদ নামে এক এএসপিকে আটক করেছে শিমরাইল ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট জিয়াউল করিম।
শনিবার সকালে আবুল কালাম আজাদ নিজেকে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়ে ফায়দা লুটার এক পর্যায়ে তাকে আটক করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
সার্জেন্ট মোঃ সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ নিজেকে চট্রগ্রাম পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল এসপি পরিচয় দিয়ে আসছিল। শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সে এসে সে প্রায়ই দূরপাল্লার বাসে ভিআইপি টিকিটে ভ্রমন করতেন এবং তাকে সার্জেন্টরা সমীহ করে চা বিস্কুট ও বিভিন্ন ফলফলাদি আপ্যায়ন করাতেন।
শনিবার সকালে আবুল কালাম আজাদ শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সের কর্তব্যরত সার্জেন্ট জিয়াউল করিমকে ফোন করে নির্দেশ দেন তার ছেলের জন্য নোয়াখালীর বাসে একটি ভিআইপি টিকিট করে দেয়ার জন্য। সকাল পৌনে ১০ টায় আজাদের ছেলে ট্রাফিক পুলিশ বক্সে এলে সার্জেন্ট জিয়া ওই ছেলের কাছে জানতে চান তার পিতা আজাদের সম্পর্কে।
ছেলের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে জিয়া চট্রগ্রামে তার কলিগ পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন করে নিশ্চিত হন যে আজাদ ভুয়া এডিশনাল এসপি। জিয়াউল করিম ঘটনাটি সাথে সাথে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলাকে এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিনকে অবহিত করেন।
আজাদের ছেলে ইব্রাহিম খলিলকে আটক করে রাখা হয় । পরে এ খবর শুনে আজাদ ছেলেকে ছাড়াতে এলে সার্জেন্ট জিয়া ওই এডিশনাল এসপির কাছে জানতে চান তিনি কোন ব্যাচের কত সালের ভর্তি এবং তার ব্যাচম্যান কারা। এ কথা শুনে প্রতারক আজাদ কোন কথার উত্তর না দিয়ে উঠি বলে চলে যেতে থাকেন। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভুয়া এডিশনাল এসপি বলে স্বীকার করে বলেন সে নারায়ণগঞ্জের জামতলা এলাকায় শেরেবাংলা সড়কে তার ভাইয়ের সাথে ওষুধের ব্যবসা করেন।
আজাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়র এলাকায় তার। তার পিতার নাম মৃত সফিউদ্দিন। এ ব্যাপারে সার্জেন্ট জিয়াউল করিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সিদ্ধিরগঞ্জে ভুয়া এএসপি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে আবুল কালাম আজাদ নামে এক এএসপিকে আটক করেছে শিমরাইল ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট জিয়াউল করিম। শনিবার সকালে আবুল কালাম আজাদ নিজেকে পুলিশের এডিশনাল এসপি পরিচয় দিয়ে ফায়দা লুটার এক পর্যায়ে তাকে আটক করা





