প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা একটায় হায়দরাবাদ হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে দেয়া চিঠি মোদিকে হস্তান্তর করেন । তিস্তার পানিচুক্তি ও ছিটমহল বিনিময় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।
শেখ হাসিনা বর্তমানে জাপান সফরে আছেন। তাই তাঁর প্রতিনিধি হিসেবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শিরীন শারমিন।
বৈঠক শেষে নয়াদিল্লির একটি হোটেলে স্পিকার বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোদি শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোয় তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। এটি একটি অনন্য পদক্ষেপ। এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।
তিনি আরও বলেন, বৈঠকে জাতীয় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তার পানি চুক্তি ও ছিটমহল বিনিময় চুক্তির বিষয় রয়েছে। মোদি জানিয়েছেন, তিনি এ বিষয়গুলোতে নজর দেবেন।
বাংলাদেশের পক্ষ থেকে মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মোদি এ সময় ঢাকায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান স্পিকার।
বৈঠক চলাকালে সেখানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
মোদি-শিরীন বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা একটায় হায়দরাবাদ হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে দেয়া চিঠি মোদিকে হস্তান্তর করেন ।





