জামায়াতের রাজনীতি করা যাবে কী যাবে না তা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের রায় না আসা পর্যন্ত এ ব্যাপারে কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।
আজ (শনিবার) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী তার চারদিনের জাপান সফর সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জামায়াতের রাজনীতি নিয়ে এত হাউকাউ করার কিছু নেই। জামায়াতকে কারা রাজনীতি করার অনুমতি দিয়েছিলো, তাদেরকেই জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের পর কে কী বিবৃতি দিয়েছিল, জামায়াতের ব্যাপারে কার কী অবস্থান ছিল তা খতিয়ে দেখতেও সাংবাদিকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জামায়াতকে রাজনীতি করতে আমি দেইনি। আমরা তাদের অপকর্মের বিচার শুরু করেছি। তিনি জামায়াতের ব্যাপারে আদালতের রায়ই চূড়ান্ত হবে এমন ইঙ্গিত দিয়ে সেই রায় পর্যন্ত অপেক্ষা করারও পরামর্শ দেন।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
শ্রেণীহীন
জামায়াতের রাজনীতি নিয়ে হাউকাউ করার কিছু নেই: প্রধানমন্ত্রী
জামায়াতের রাজনীতি করা যাবে কী যাবে না তা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের রায় না আসা পর্যন্ত এ ব্যাপারে কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি





