চতুর্থ উপজেলা পরিষদের তৃতীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতায় স্থগিত হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোটগ্রহণ করা হবে আগামী ৩১ মার্চ।
এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারি সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
গত ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংগঠিত সহিংসতায় একজন নিহত হলে পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন এ উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করে।
পরবর্তিতে আলোচনার মাধ্যমে আগামী ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কমিশন।
ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
স্থগিত হওয়া শ্রীপুর উপজেলায় ভোট ৩১ মার্চ
চতুর্থ উপজেলা পরিষদের তৃতীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতায় স্থগিত হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোটগ্রহণ করা হবে আগামী ৩১ মার্চ। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।





