নারায়ণগঞ্জের নবীগঞ্জের সোহাগপুর টেক্সটাইলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]