শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সরকারের আধুনিক শিক্ষানীতির ফলে বতর্মানে মাদ্রাসার শিক্ষার্থীরাও মানব সম্পদে পরিণত হচ্ছে। নতুন এই শিক্ষানীতির ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে। তারা এখন আর অন্যদের চেয়ে পিছিয়ে নেই।
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘বিশ্ব মেধা সম্পদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, মেধা সম্পদ ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।
বর্তমান শিক্ষানীতির ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা গ্রহণ করতে পারছে। এর ফলে তারাও দেশের সম্পদে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মেধা সম্পদ রক্ষায় ব্যক্তিগত সচেতনাসহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। এছাড়া এ সম্পদ রক্ষায় আইন সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
মাদ্রাসার শিক্ষার্থীরাও মানব সম্পদে পরিণত হচ্ছে: আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সরকারের আধুনিক শিক্ষানীতির ফলে বতর্মানে মাদ্রাসার শিক্ষার্থীরাও মানব সম্পদে পরিণত হচ্ছে। নতুন এই শিক্ষানীতির ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে। তারা এখন আর অন্যদের চেয়ে পিছিয়ে নেই। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে





