বগুড়ায় যমুনা নদীতে নিখোঁজ এক স্কুল ছাত্রের লাশ ৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের নাম রিদম (১৬) বলে জানা যায়।
বুধবার রাত ৯টায় তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রিদম সারিয়াকান্দির রৌহদহ গ্রামের দারুল ইসলামের ছেলে।
জানা যায়, রিদম ঢাকা আজিমপুর এলাকার একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা শেষে দাদার বাড়ি সারিয়াকন্দিতে বেড়াতে আসে।
বুধবার বিকেল ৩টার দিকে গ্রামের কয়েকজন ছেলের সাথে কামালপুর গ্রোয়েন বাঁধ এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে রিদম। একপর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায় ও নিখোঁজ হয়। স্থানীয় লোকজন খোঁজা খুঁজি করে তার সন্ধান না পেলে সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরী নিয়ে আসা হয়। নদীর বিভিন্ন খোঁজ করার এক পর্যায় রাত ৯ টায় রিদমের লাশ উদ্ধার করা হয়।
ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ