ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের নায়ক জাহাঙ্গীর কবির আদেল ও জিয়া উল আলম মিস্টার ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
গোপন সূত্রে জানা যায়, ২৬ মে সন্ধ্যায় তারা পরশুরামের বিলোনিয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
সূত্রটি আরও জানায়, তাদের পালাতে সহযোগিতা করেছেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। ওইদিন আদেল ও মিস্টারকে বহনকারী অটোরিকশার সামনে-পেছনে দু’টি মোটরসাইকেল ছিল। পরশুরাম ও বিলোনিয়ার একাধিক লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আদেল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিস্টার জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তারা দুইজনই সংসদ সদস্য নিজাম হাজারীর একান্ত সহযোগী।
একরাম হত্যার ৪/৫ দিন আগে মূল পরিকল্পনাকারী জাহিদ চৌধুরী পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। ওই সময় তিনি প্রায় এক সপ্তাহ ভারতে অবস্থান করেছিলেন।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ভারতে পালিয়ে গেছে আদেল ও মিস্টার!
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের নায়ক জাহাঙ্গীর কবির আদেল ও জিয়া উল আলম মিস্টার ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গোপন সূত্রে জানা যায়, ২৬ মে সন্ধ্যায় তারা পরশুরামের





