সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় আরোফিন এন্টারপ্রাইজ নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৪ জন নিহত ও ৩ জন অসুস্থ্ হয়ে পড়েছে। নিহতরা হলেন-ফারুক (২৮), রমজান (৩০), জসিম (২৬) ও মো. গিয়াস উদ্দিন (৩০)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পুরাতন একটি জাহাজে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর আহত ৭ জনকে এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396532429.jpg[/img]
আরেফিন এন্টারপ্রাইজের মালিক মো. কামাল উদ্দিন জানান, কাটার জন্য নতুন একটি শিপ আনার পর আজ দুপুরে ইলেকট্রিক মালামাল ক্রয় করার জন্য ৭/৮ জনের একটি ব্যবসায়ী দল জাহাজটিতে যায়। সেখানে ভুলক্রমে কার্বন-ডাই-অক্সাইড বোতল খুলে ফেললে সবাই গ্যাস আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।
নগরীর আগ্রাবাদের লেবার ইন্সপেক্টর জাকির হোসেন জানান, ‘শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা যাওয়ার কথা জানতে পেরেছি।’
[b]চট্টগ্রাম, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু
সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় আরোফিন এন্টারপ্রাইজ নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৪ জন নিহত ও ৩ জন অসুস্থ্ হয়ে পড়েছে। নিহতরা হলেন-ফারুক (২৮), রমজান (৩০), জসিম (২৬) ও মো. গিয়াস উদ্দিন (৩০)। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পুরাতন একটি জাহাজে এ ঘটনা ঘটেছে।





