চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিউদ্দিন (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারদী থানাতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিউদ্দিন একই গ্রামের হারেজ আলীর ছেলে। সংঘর্ষে আরো ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নানার সম্পদ বুঝে নেয়ার জন্য হারদী গ্রামের সোনা আলী ১০/১২ জন লোক নিয়ে তার মামা হারেস আলীর কছে যায়। এসময় জমিজমার হিসেব নিয়ে মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন আহত হয়েছেন।
আহতদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শফিউদ্দিনের মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিউদ্দিন (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারদী থানাতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।