পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত ভাই-বোন হচ্ছে- উপজেলার চৌবাড়িয়া আদর্শ গ্রামের মাফিজুল ইসলামের ছেলে সাব্বির (৫) ও মাফিজুলের ভাই দুলাল হোসেনের মেয়ে রিম (৪)।
স্থানীয় বাসিন্দা বদরুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে যায় সাব্বির ও রিম। তাদের বাড়ি ফিরতে দেরি হলে খোঁজাখুঁজি শুরু করে দুই পরিবারের স্বজনেরা।
এক পর্যায়ে প্রতিবেশী আম্বিয়া খাতুন নদীতে দুজনের মৃতদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী ভাই-বোনের লাশ উদ্ধার করে।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পাবনায় নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত ভাই-বোন হচ্ছে- উপজেলার চৌবাড়িয়া আদর্শ গ্রামের মাফিজুল ইসলামের ছেলে





