লিবিয়ায় গোলাগুলির মধ্যে পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন বরগুনার আবুল কালাম (৩২) ও পিরোজপুরের শফিকুর রহমান (৩৩)।
শুক্রবার লিবিয়ার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকীকে উদ্ধৃত করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসীকল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মু. মোহসিন চৌধুরী এই তথ্য জানান।
মোহসিন চৌধুরী বলেন, তারা দুজনেই ত্রিপোলি থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে বেনগাজির শরিকত কাজি নামে একটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। শুক্রবার তারা কাজ শেষে ট্যাক্সিতে করে ফেরার সময় লিবিয়ার দুই পক্ষের বন্দুকযুদ্ধে পড়ে যান। এতে লিবিয়ান ট্যাক্সিক্যাব চালকসহ ওই দুই বাংলাদেশি নিহত হন। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। খুব শিগগিরই তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।
লিবিয়ায় গত কয়েক বছর ধরে যুদ্ধাবস্থা বিরাজ করছে। তবে এর মধ্যেও ৩০ থেকে ৩৫ হাজার বাংলাদেশি সেখানে চাকরি করছেন।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে দুই বাংলাদেশি নিহত
লিবিয়ায় গোলাগুলির মধ্যে পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন বরগুনার আবুল কালাম (৩২) ও পিরোজপুরের শফিকুর রহমান (৩৩)। শুক্রবার লিবিয়ার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে অনেকে দেশটিতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক-লিবিয়া চুক্তি, ক্ষুব্ধ ইসরাইল
পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও লিবিয়ার মধ্যে সামুদ্রিক সীমা নির্ধারণসংক্রান্ত চুক্তি অনুমোদনের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লিবিয়ার প্রতিনিধি পরিষদের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, চুক্তিটিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। গ্রিস, সাইপ্রাস ও মিসরও এর বিরোধিতা করেছে।
প্রথমে নেপাল পরে লিবিয়া হয়ে নৌকায় ইতালি নিতো চক্রটি
ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত নিত আন্তর্জাতিক মানবপাচার চক্রটি। এরপর তাদের প্রথমে এশিয়ার দেশ নেপালে পাঠানো হতো। সেখান থেকে লিবিয়া নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ নৌপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হতো। দীর্ঘদিন ধরে এভাবে মানবপাচার ও প্রতারণা করে আসছিল চক্রটি।
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়।
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি
আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার (আটক শিবির) থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরছেন তারা। এর মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।















