সেচের নালা তৈরিকে কেন্দ্র করে নীলফামারী সদরে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার দুপুরে গ্রামের মনতাজ আলীর জমির ওপর দিয়ে একই গ্রামের আনোয়ার হোসেন সেচের নালা তৈরি করছিলেন। এ সময় মনতাজ আলী বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির হয়।
এর এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মনতাজ আলীকে (৫০) প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মনতাজ আলীর ছেলে আজিজুল ইসলাম জানায়,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন দলবল নিয়ে তার বাবা,মা,ভাইকে বেদম পিটিয়ে গুরুতর আহত করেছে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নীলফামারীতে সংঘর্ষ, আহত ১০
সেচের নালা তৈরিকে কেন্দ্র করে নীলফামারী সদরে ২ পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এ ঘটনা ঘটে





