[b]ওয়াশিংটন : [/b]যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছে,তারা ইরাকে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ড্রোনের সরবরাহ আরো বাড়াবে। আল-কায়েদার পুনরুত্থান ঠেকাতে ইরাকি সরকারকে লড়াইয়ে সহায়তা করতেই এসবের সরবরাহ বাড়াবে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলেই আল কায়েদা ফালুজা নগরী পুন:দখল করেছে বলে যে দাবি করা হচ্ছে ওয়াশিংটন তা নাকচ করে দিয়েছে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়,মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সন্ত্রাসীদের জন্য ক্ষতিগ্রস্থ ইরাকের নাগরিকদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মালিকি চরমপন্থীদের বিচ্ছিন্ন করতে ইরাকের সুন্নি নেতৃবৃন্দ ও সম্প্রদায়ের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরত্বের কথা উল্লেখ করেন।
বাইডেন ইরাকের প্রতিনিধি পরিষদের স্পিকার ওসামা আল-নুজাইফির সঙ্গেও কথা বলেন।
হোয়াইট হাউস জানায়,বাইডেন ইরাকের সরকারের বিরুদ্ধে যুদ্ধে সেদেশের নিরাপত্তা বাহিনী,স্থানীয় সুন্নি,উপজাতি ও জাতীয় নেতাদের মধ্যে সাম্প্রতিক সহযোগিতার প্রশংসা করেন।
তারা আরো জানায়,নুজাইফি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরাকের যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে দেয়া তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পেন্টাগন জানায়,ওয়াশিংটন আরো একশ’ হেলফায়ার ক্ষেপনাস্ত্র ইরাকে সরবরাহ করবে। এসব ক্ষেপনাস্ত্র আগামী পাঁচ মাসের মধ্যে ইরাকে পাঠানোর কথা রয়েছে।
কর্নেল স্টিভান ওয়ারেন জানান,স্ক্যান ইগল নামের আরো ১০টি গোয়েন্দা ড্রোন বিমান ইরাকে পাঠানো হবে। সূত্র: এএফপি
শ্রেণীহীন
ইরাকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছে,তারা ইরাকে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ড্রোনের সরবরাহ আরো বাড়াবে। আল-কায়েদার পুনরুত্থান ঠেকাতে ইরাকি সরকারকে লড়াইয়ে সহায়তা করতেই এসবের সরবরাহ





