বিদ্যুতের তারে জড়িয়ে মোস্তাফিজুর রহমান নামে এক বিদ্যুৎকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতী চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার রাতে কালবৈশাখী ঝড়ে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইনের উপর গাছের ডাল-পালা পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের লাইন ঠিক করতে যেয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কালীগঞ্জ সাব স্টেশনের প্রকৌশলী সিরাজুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইনিউজবিডি.কম)//এসআর
[/b]