যে ভাষার জন্য এদশের মানুষ প্রাণ দিয়েছে,আমরা আজ সেই ভাষার সঠিক মর্যাদা রক্ষা করতে পারছি না। বিশেষ করে দেশের উচ্চ আদালতসহ সর্বক্ষেত্রে  এ ভাষার ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন বাংলাদেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দীন আহমেদ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়াতনে গণবন্ধু সামাজিক সংস্থা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  
ড. এমাজ উদ্দীন বলেন,মানুষ সৃষ্টির সেরা জীব,তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হলে প্রয়োজন যথাযথ শিক্ষার।  নৈতিক শিক্ষার জন্য প্রয়োজন আত্মিক বা ধর্মীয় শিক্ষার। সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষা মানুষকে পরিপূর্ণ করে তোলে।
সাবেক এই বলেন,বাংলা ভাষা শুধু আমাদের মাতৃভাষা নয়। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা। বিশ্বের প্রায় ৩২ কোটি মানুষ এই ভাষায় কথা বলে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ সারগুব মোরশেদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক আবদুল মতিন,কবি খোশনুর ও কথা সাহিত্যিক তৌহিদুর রহমান প্রমুখ।
[b]ঢাকা, ১৪ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]