[b]যুক্তরাষ্ট্র:[/b] পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এক লাখ কম্পিউটারে গোপন ডিভাইসের সাহায্যে নজরদারি করেছে যুক্তরাষ্ট্র।
নজরদারি করা হয়েছে এমন কম্পিউটারের মধ্যে চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর কম্পিউটার রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ যারা সৌদি আরব, পাকিস্তান ও ভারতে কার্যক্রম চালাচ্ছে; তাদের কম্পিউটারগুলোও গোপনে নজরদারি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের জাতীয় দৈনিক নিউইয়র্ক টাইমস গত মঙ্লবার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর কিছু ডকুমেন্ট উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বলেছেন, এনএসএ গোয়েন্দারা গোপনে তথ্য সংগ্রহ করার জন্য রেডিও তরঙ্গ প্রযুক্তি ব্যবহার করেছে।
এছাড়া যেসব কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ছিল না, সে সব কম্পিউটারে গোপনে খুব ছোট সার্কিট বোর্ড সংযুক্ত করে নজরদারি হয়। আর এ কাজটি করতে কয়েক বছর সময় লেগে যায়।
গোপনে নজরদারির বিষয়টিকে এনএসএ গোয়েন্দারা চিহ্নিত করেছেন 'সক্রিয় আত্মরক্ষা' হিসেবে।
এ বিষয়ে এনএসএ'র একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে বলেন, "প্রয়োজনের কারণেই শুধুমাত্র বৈধ বিদেশী ইন্টেলিজেন্সের বিরুদ্ধে এনএসএ কার্যক্রম চালায় "
শ্রেণীহীন
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এক লাখ কম্পিউটারে মার্কিন গোয়েন্দাগিরি!
পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এক লাখ কম্পিউটারে গোপন ডিভাইসের সাহায্যে নজরদারি করেছে যুক্তরাষ্ট্র।





