[b]ঢাকা:[/b] বাংলাদেশে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত অনেক কেন্দ্রে ২০ থেকে ৩০টা ভোট পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী টেলিভিশন চ্যানেল আল জাজিরা।
লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে,কারো বক্তব্যের ভিত্তিতে নয়,আল জাজিরা প্রতিনিধির সরেজমিন অনুসন্ধানে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়,‘নির্বাচনে ভোটার উপস্থিতি ঠিল লক্ষ্যণীয়ভাবে নগণ্য। দুপুর ২টা পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে মাত্র ২০ থেকে ৩০টা ভোট পড়েছে,যেখানে ভোটারের সংখ্যা ছিল ৩ হাজারের বেশি।’
কম ভোট পড়ার কারণ সম্পর্কে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে আলজাজিরাকে তিনি বলেন,‘ভোটারদের মনে নিরাপত্তা ভীতি এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় উপস্থিতি ছিল নগণ্য।’
‘ভায়োলেন্ট বাংলাদেশ পোল নট ক্রেডিবল ( বাংলাদেশে সহিংস নির্বাচন গ্রহণযোগ্য নয়)’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়,অন্তত ২৪ জনের মৃত্যু,ব্যাপক মাত্রায় জালিয়াতি এবং তিক্ত রাজনৈতিক অচলাবস্থার কারণে পশ্চিমা দেশগুলো দশম জাতীয় সংসদ নির্বাচন ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছে।
প্রতিবেদনে বলা হয়,সব দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের জন্য ঐকমত্য প্রয়োজনীয় হয়ে পড়েছে।
এত বলা হয়,৫ জানুয়ারির নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচনের দিন। ভোটের দিন ২১ জন লোক নিহত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর মারা যায় আরো তিনজন।
এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে মারা যায় ১০ জন। প্রতিবেদনে বলা হয়,গণমাধ্যমের খবরে ২০ থেকে ৩০ শতাংশ ভোট পড়ার কথা বলা হলেও নির্বাচন কমিশন বলছে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়,বিএনপিসহ ২৭টি দল নির্বাচন বর্জন করায় ৩০০ আসনের সংসদ নির্বাচনে সরকার সমর্থক ১৫৩ জন প্রার্থী বিনা ভোটেই জিতে যান।
আল জাজিরা জানায়, নির্বাচন শেষ হওয়ার একদিনের মধ্যেই বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলো ভোটের নিন্দা জানিয়ে বলছে,এই নির্বাচন বিশ্বাসযোগ্য নয়। যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব অবাধ,স্বচ্ছ,শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছে।
আল জাজিরার সঙ্গে আলাপকালে বাংলাদেশের বিশ্লেষকরা পশ্চিমা দেশগুলোর সুপারিশ মেনে দ্রুত আরেকটি নির্বাচনের জন্য প্রধান দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তনু মজুমদার বলেন,‘শিগগিরই একাদশ সংসদ নির্বাচন হতে হবে। আমি আশা করি দশম সংসদের মাধ্যমে ক্ষমতাসীন দল তার মেয়াদকে প্রলম্বিত করবে না।’
ড. ইফতেখারজ্জামান বলেন,‘নির্বাচন যদিও সাংবিধানিক ও আইনসিদ্ধ ছিল তথাপি রাজনৈতিক ও নৈতিক দিক থেকে তা প্রশ্নবিদ্ধ।’
আল জাজিরা জানায়,গত ২৫ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে ২০০ জনের বেশি লোক নিহত হয়েছে।
বাংলাদেশের সহিংস নির্বাচন অগ্রহণযোগ্য, আলজাজিরা
ঢাকা: বাংলাদেশে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত অনেক কেন্দ্রে ২০ থেকে ৩০টা ভোট পড়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী টেলিভিশন চ্যানেল আল জাজিরা।
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই রাজনীতিকের মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন।
‘জোট করতে আমার পা ধরা বাকি রেখেছিল নাসীরুদ্দীন পাটওয়ারী’
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় জোট করার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনের পা ধরতে বাকি রেখেছিলেন বলে দাবি করেছেন তিনি।
আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ মঙ্গলবার
ঋণখেলাপির অভিযোগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল শুনানিতে তাদের ভাগ্য নির্ধারণ হতে পারে আগামীকাল। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মঙ্গলবার তাদের প্রার্থিতার এ শুনানি হওয়ার কথা রয়েছে।
ইইউ পর্যবেক্ষক দল চূড়ান্ত নির্বাচন প্রতিবেদন প্রকাশ করবে আগামীকাল
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত আগামীকাল প্রতিবেদন উপস্থাপন করবেন।
















