নারায়ণগঞ্জকে খুন, সন্ত্রাস ও চাদাঁবাজির অভয়ারণ্যে পরিণত করেছে শামীম ওসমান ও নাসিম ওসমানের সন্ত্রাসীরা বলে দাবি করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। পাশাপাশি তারা(শামীম ওসমান ও নাসিম ওসমান) ত্বকী হত্যার বিচার কাজে বাধাগ্রস্থ করছে বলেও অভিযোগ মঞ্চের।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কন্ফারেঞ্জ লাউঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সদস্য সচিব হালিম আজাদ।
বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি)’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান তার বক্তব্যে বলেন, সরকারের উপরের মহল থেকে ত্বকীর বিচার কাজ বাধাগ্রস্থ করা হচ্ছে। এটা সন্ত্রাসীদের প্রশ্রয়ের বার্তা দিচ্ছে। যার জন্যেই বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগ নিজেদের দ্বন্দ্বে সঙ্গীকে হত্যা করছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী নিজ দলের হোক বা অন্য দলের, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আইন ও বিচারকে তার গতিতে চলতে দিতে হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, সরকার বলে কিছুই হচ্ছে না। আর প্রতিদিন পত্রিকার পাতা খুললে খুন-ঘুমের খবর পাই। তারা বিচারের আশ্বস দিয়ে ১৩ মাস চলে গেলেও বিচারে খবর নেই।
জামায়াতের বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়ে মঞ্জুরুল আহসান খান বলেন, সন্ত্রাস নির্মূলে ব্যর্থতার কারণেই বিএনপি-জামায়াত বেপরোয়া হচ্ছে, শক্তি ও সাহস যোগাচ্ছে। এ ‘ফ্রাঙ্কেসটাইন’ই আপনাদের কাল হবে।
তিনি বলেন, এ সরকার কতটা স্বৈরাচার তার প্রমাণ ত্বকী হত্যা। তিনি বলেছেন, ‘দলের জন্য শমীম ওসমানকে দরকার’। দূর্ভাগ্য, কি করে কপটতার আশ্রয় নিতে পারে রাষ্ট্রীয় রাজনৈতিক শক্তি?
রাজশাহীর হত্যাকাণ্ডের ইঙ্গিত করে কামাল লোহানী বলেন, নিজেরা দ্বন্ধ করে সঙ্গীদের হত্যা করছে। আর কিছু হলেই সেটা শিবিরের উপর দায় চাপান। একদিন না একদিন জনগণ এর সমুচিত জবাব দেবে।
সরকার জামায়াতের সঙ্গে আপসরফা করছে অভিযোগ করে তিনি বলেন, সরকার তলে তলে জামায়াতের সঙ্গে আঁতাত করছে। এ জন্যই যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত হচ্ছে। কাদের মোল্লার ফাঁসির পর তারা আপসরফা করে ফেলেছে। বিচারহীনতা থেকে ফিরে না গেলে সরকারকে মাশুল দিতে হবে।
এসময় ত্বকীর পিতা রাফিউর রাব্বি বলেন, সরকারের সর্বোচ্চ মহল থেকে বিচার বাধাগ্রস্থ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য এখনো চার্জশিট পাচ্ছি না। তবে, এ হত্যাকা- নারায়নগঞ্জের গডফাদার পরিবার জড়িত দাবি করেন তিনি।
৬ মার্চ নারায়ণগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রাফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ৮ মার্চ শীতলক্ষা নদীর তীরে তার লাশ পাওয়া যায়। ওদিনই নারায়নগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে ত্বকীর বাবা রাফিউর রাব্বি। পরবর্তীতে র্যা বের তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ যথাক্রমে শামীম ওসমান এবং নাসিম ওসমান ও তার পরিবারের সংশ্লিষ্টতা খুঁজে পায়। ১৩ মাস পার হয়ে গেলেও এর কোনো চার্জশীট দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী। এ নিয়ে বিভিন্ন মহল ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি)’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, প্রফেসর শফিউদ্দিন আহমদ, ত্বকীর বাবা রাফিউর রাব্বি।
[b]নারায়ণগঞ্জ,এমআর, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্যে নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জকে খুন, সন্ত্রাস ও চাদাঁবাজির অভয়ারণ্যে পরিণত করেছে শামীম ওসমান ও নাসিম ওসমানের সন্ত্রাসীরা বলে দাবি করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। পাশাপাশি তারা(শামীম ওসমান ও নাসিম ওসমান) ত্বকী হত্যার বিচার কাজে





