ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া ফেরিঘাটে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। মাওয়া চৌরাস্তা থেকে এ যানজট ৩ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার দোগাছি বাজার ছাড়িয়ে গেছে। এতে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
মাওয়া বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল ইসলাম জানান, ফরিদপুরের আটরশির পীরের বার্ষিক ওরশ মোবারকের কারণে গত কয়েক দিন ধরে এ রুটে গাড়ি পারাপার বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৩ দিনের ছুটির কারণে দক্ষিণবঙ্গগামী যানবাহনের সংখ্যা বৃহস্পতিবার সকালে আরো বেড়ে যায়।
ফলে এ দীর্ঘ যানজট দেখা দেয়। যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ দেওয়ায় মাওয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের জট লেগে যায়। পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। তবে রাতের মধ্যে পণ্যবাহী ট্রাকের জ্যাম কমে যাবে বলে তিনি জানান।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
মাওয়ায় ৩ কি. মি. যানজট