চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নোয়নের অংশ হিসেবে আগামী ৬ জুন দেশটির ইউনান প্রদেশ সফরে যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, ৬ দিনের সফরে তিনি প্রদেশের গভর্নর লী জেহিংয়ের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফরের বিস্তারিত কার্যসূচি ঠিক করতে আগামী ৭ মে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি বিরোধীদলবিহীন একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গত মার্চ মাসের শেষে ইউনান গভর্নর তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে ইউনান সফরের আমন্ত্রণ জানান। তারই আমন্ত্রণের সূত্র ধরে প্রধানমন্ত্রীর এ সফর।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নোয়নের অংশ হিসেবে আগামী ৬ জুন দেশটির ইউনান প্রদেশ সফরে যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।