[b]জুরিখ:[/b] আগামী জুনেই ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। কিন্তু ব্রাজিলের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ফিফা সভাপতি সেপ ব্লাটার। তবে বিশ্বকাপের সময় ব্রাজিলিয়ানরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে বলে তার বিশ্বাস।
বিশ্বকাপের আর মাত্র পাঁচ মাস বাকি। আর গত নভেম্বরে সাও পাওলো স্টেডিয়ামে দুই জন নির্মাণ শ্রমিক নিহত হন। তবে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ করতে পারেনি আয়োজক দেশ ব্রাজিল।
'২৪ আওয়ার্স'কে দেয়া এক সাক্ষাৎকারে ৭৭ বছর বয়সী ব্লাটার বলেন, "ব্রাজিল এখন বুঝতে পেরেছে যে তারা বেশ দেরিতে কাজ শুরু করেছে।"
"ফিফায় আমার দায়িত্ব পালনকালে বিশ্বকাপ আয়োজক হিসেবে তারাই একমাত্র দেশ যারা সবচেয়ে দেরি করেছে। এমনকি প্রস্তুতির জন্য তাদের দীর্ঘ সময় (সাত বছর) ছিল।"
গত বছর কনফেডারেশন কাপ চলাকালে দেশটির জনগণ বিশ্বকাপ আয়োজনের খরচের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন। তবে ব্লাটার মনে করেন, সেটা একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং ওই ঘটনার পুনরাবৃত্তি বিশ্বকাপে হবে না।
ফিফা সভাপতি বলেন, "আমি একজন আশাবাদী, হতাশাপ্রবণ ব্যক্তি নই। ফুটবল রক্ষা পাবে। আমার বিশ্বাস ব্রাজিলিয়ানরা সরাসরি ফুটবলের উপর আক্রমণ চালাবে না। এটা এই খেলার আবাসভূমি, ফুটবল এখানে ধর্ম।"
আগামী ১২ জুন ব্রাজিল ও ক্রোয়েশিয়ার লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ জুলাই।
শ্রেণীহীন
ব্রাজিলের প্রস্তুতিতে অসন্তুষ্ট ব্লাটার
জুরিখ: আগামী জুনেই ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। কিন্তু ব্রাজিলের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ফিফা সভাপতি সেপ ব্লাটার। তবে বিশ্বকাপের সময় ব্রাজিলিয়ানরা





