সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল। নেশনস লিগে ধারাবাহিক সাফল্যের সুবাদে রেটিং পয়েন্ট বাড়িয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

রোববার (৪ অক্টোবর) নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পায় পর্তুগাল। এর মধ্য দিয়ে টানা চার ম্যাচে জয়ের ধারায় রয়েছে দলটি। এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফিফা র‍্যাঙ্কিংয়েও।

পর্তুগালের উত্থানের ফলে এক ধাপ অবনতি হয়েছে ব্রাজিলের। অন্যদিকে মালির বিপক্ষে ড্র করে রেটিং পয়েন্ট হারানো মরক্কোও এক ধাপ নেমে সপ্তম স্থানে অবস্থান করছে।

রেটিং পয়েন্টে কিছুটা কমতি হলেও মরক্কোর চেয়ে এগিয়ে থাকায় ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে ব্রাজিল।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে স্পেন। দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।

সর্বশেষ তালিকায় শীর্ষ সাতটি দল হলো—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল ও মরক্কো।

এস