[b]দ্য রিপোর্ট ডেস্ক : [/b]একের পর এক চমক আনছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি জনগনের কথা শুনার জন্য জনতা দরবার চালু করেছিলেন তিনি । কিন্তু  চালুর এক সপ্তাহের মধ্যেই তা বন্ধের ঘোষণা দিতে বাধ্য হলেন। তবে একটি কলসেন্টার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন তিনি। পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন সাধারণ জনগণের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন,‘জনগণ অনলাইনে তাদের মতামত জানাতে পারবে। আমরা একটি কল সেন্টার প্রতিষ্ঠা করব। পোস্টের মাধ্যমেও জনগণ তাদের অভিযোগ পাঠাতে পারবে।’
এর আগে গত শনিবার দিল্লি সরকারের প্রধান কার্যালয়ে সরাসরি জনগণের অভিযোগ শুনতে আসেন কেজরিওয়াল ও তার কেবিনেট মন্ত্রীরা। কিন্তু হাজারো জনগণের উপস্থিতিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় দরবার শেষ না করেই চলে যেতে হয় কেজরিওয়ালকে।
সূত্র জানায়,ব্যাপক আকারে কেবিনেট মন্ত্রীদের সঙ্গে সাধারণের সাক্ষাতের চেয়ে ছোট আকারে তা পরিচালনার পক্ষে এএপি