এশিয়া কাপে অংশ নিতে  পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসছে। আজ বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে পাকিস্তান নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করেছিল।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে তাদের দলের জন্য বাড়তি নিরাপত্তা চেয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের বাড়তি নিরাপত্তার আশ্বাসও দিয়েছে।
জালাল ইউনুস আরো জনান, ২৪ জানুয়ারি ঢাকায় আসবে শ্রীলঙ্কান ক্রিকেট দল। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তারা দুই টেস্ট, দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।তবে তার আগে ১৩ জানুয়ারিতে এসএলসির পক্ষ থেকে দু-জন নিরাপত্তা পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। তারা বাংলাদেশে সফরের সময় শ্রীলঙ্কান ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন।