চুয়াডাঙ্গার এক লেদ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম (৩৫) বলে জানা যায়।
সোমবার দিবাগত রাতে দামুড়হুদায় গোবিন্দহুদার ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কৃষকরা কাজে যাওয়ার সময় ঈদগাহের পিছনে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দেয়।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করতে পারে।
নিহত সামাদ দুর্গাপুরের ওলিউর রহমানের ছেলে বলে জানা গেছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]