পোশাক কারখানায় পানি খেয়ে ৬০-৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ২০ জনকে বেপজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের মালিকানাধীন পেনিনসুলা গার্মেণ্টসে এ ঘটনা ঘটেছে।
সিইপিজেডের মহাব্যবস্থাপক আহসান হাবিব সাংবাদিকদের জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল। শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর দু’জন নারী শ্রমিক হঠাৎ বমি করা শুরু করেন। সহকর্মী কয়েকজন শ্রমিক তাদের বেপজা হাসপাতালে নিয়ে যান। এরপর একে একে শ্রমিকরা কেউ বমি করতে করতে আবার কেউ মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে যান। কমপক্ষে ৭০ জন শ্রমিক এসময় চিকিৎসা নিতে হাসপাতালে যান বলে জানান মহাব্যবস্থাপক।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর বলেন, সিইপিজেডের কারখানাগুলোতে বেপজা নিজস্ব ব্যবস্থায় পানি সরবরাহ করে। সেই পানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকদের অধিকাংশই ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে পানি খেয়ে পোশাক কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পোশাক কারখানায় পানি খেয়ে ৬০-৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ২০ জনকে বেপজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের মালিকানাধীন পেনিনসুলা গার্মেণ্টসে এ ঘটনা ঘটেছে





