প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক নিখোঁজের ঘটনায় জেলা যুবদলের এক নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা একটায় সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিরাই উপজেলার সুজানগর গ্রামের আলী আকবর চৌধুরী, সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা জিহাদুর হক এবং তাহিরপুর উপজেলার বলিজুড়ি গ্রামের তারেকুজ্জামান ।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে এই ৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ প্রবাসী নেতা মুজিবুর রহমান শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ফজলুল হকের কাছ থেকে কিছু জায়গা কিনে সেখানে বহুতল বিপণিবিতান নির্মাণ করছেন।
এই জায়গা নিয়ে মুজিবুর রহমানের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলছিল। আটক আলী আকবর চৌধুরী সম্পর্কে ফজলুল হকের মেয়ের জামাতা। জিহাদ ফজলুল হকের ভাতিজা এবং তারেক বোনের ছেলে।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ‘এই ৩ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
৪ মে সুনামগঞ্জে বিএনপির সমাবেশে যোগদান শেষে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক সুহেল নিখোঁজ হন।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
যু্বদল নেতাসহ আটক ৩
প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক নিখোঁজের ঘটনায় জেলা যুবদলের এক নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা একটায় সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।





