[b]ঢাকা:[/b] নির্বাচন কমিশনার রকিব উদ্দিন বলেছেন, সন্ধ্যার পর ভোট গনণা করে বলা যাবে কতাটি ভোট পড়েছে। আগাম কোনো মন্তব্য করতে চাই না।
আজ দুপুর ২টায় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন উত্তরের জবাব দেন। এসময় সাংবাদিকদের প্রশ্নে ভোট জালিয়াতি ও সরকার সমর্থক প্রার্থীদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ উপস্থাপন করেন।
তিনি জানান. সকালে দেশের বিভিন্ন স্থানে কুয়াশার কারণে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে দেরি করায় ভোট গ্রহণ দেরি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যাও বেড়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, আপনারা জানেন, দেশের এবারের দশম সংসদ নির্বাচনে বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নেয়নি। তারা সম্প্রতি ভোট বর্জনের ঘোষণা দিয়ে সারাদেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন। তবে এরপরেও ভোটাররা ভোট দিতে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভোট পড়ার সংখ্যা নগণ্য, সরকার সমর্থক প্রার্থীদের সমর্থক কর্তৃক ভোট কেন্দ্র দখল এবং ব্যাপক ভোট জালিয়াতির হচ্ছে সেকারণে এই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কমিশনার রকিব উদ্দিন বলেন, সন্ধ্যা হোক দেখা যাক। আপনার থাকবেন। নির্বাচনের ভোট গণনা করা হবে।এরপর বোঝা যাবে কতোটা ভোট পড়েছে।
যদি ৫০ শতাংশের কম ভোট পড়ে তবে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করবে এমন প্রশ্রের জবাবে তিনি বলেন, আগে গণনা করি। তখন সিদ্ধান্ত নেয়া যাবে।
শ্রেণীহীন
কয়েকটি দল নির্বাচনে না আসায় ভোটার কম: সিইসি
ঢাকা: নির্বাচন কমিশনার রকিব উদ্দিন বলেছেন, সন্ধ্যার পর ভোট গনণা করে বলা যাবে কতাটি ভোট পড়েছে। আগাম কোনো মন্তব্য করতে চাই না। আজ দুপুর ২টায় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন উত্তরের জবাব দেন।





