রাঙামাটি জেলার নাইল্যাছড়ির বড়ইছড়ি এলাকায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অস্থায় একটি এলজি (দেশি বন্দুক) ও ২ রাউন্ড গুলি পাওয়া গেছে।
শুক্রবার বিকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
কাউখালী থানার সেকেন্ড অফিসার মুজিবুর রহমান জানান, উদ্ধারকৃত এলজি ও গুলি সচল রয়েছে বলে জানান কাউখালী থানার সেকেন্ড অফিসার মুজিবুর রহমান। কোনো ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় এসব অস্ত্র এখানে ফেলে রেখে যেতে পাড়ে মনে করেনে তিনি।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]