চুয়াডাঙ্গার দামুড়হুদার বিষ্ণুপুরে অভিযান চালিয়ে লালু (৩২)নামে চরমপন্থীদলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।আটক লালু নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়,আটককৃত ব্যক্তি বিষ্ণুপুর গ্রামের মৃত আলম মন্ডলের ছেলে।
সোমবার দিবাগত রাত ২ টার দিকে বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদার বিষ্ণুপুরে অভিযান চালিয়ে লালু (৩২) কে আটক করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আলম মন্ডলের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে দামুড়হুদা থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে লালুকে আটক করে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর গভীর রাতে বিষ্ণপুর গ্রামে প্রবাসী জসিম উদ্দীনের বাড়ীতে ১০-১২ জন দুর্বৃত্ত হানা দিয়ে নগদ ১ লক্ষ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সকালে জসীমউদ্দীন বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় লালু এজাহারভুক্ত আসামি।
আটককৃত লালু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান দামুড়হুদা থানার ওসি।
[b]চুয়াডাঙ্গা,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]