নারায়ণগগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ খুনের ঘটনায় সার্বিক বিষয় তদন্তে হাইকোর্টের নির্দেশে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল কাইয়ুম সরকার, আবুল কাশেম মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শফিকুর রহমান ও সাঈদ আহমেদ বেলাল হায়দার।
বুধবার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।  
গত সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। কমিটি গঠন ও কার্যক্রম বিষয়ে আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
একই সঙ্গে ওই ঘটনায় র্যা বের সাবেক ও বর্তমান কোনো সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র্যা বের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি এই ঘটনায় করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে তদন্ত করতেও নির্দেশ দেন আদালত।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]