নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের চার সহযোগীর মধ্যে অন্যতম মর্তুজা জামান তার্তিলকে (৪৫) ফরিদপুরের নর্থ চ্যানেল এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ভোর রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনিল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া মর্তুজা সদর উপজেলার ভাটি লক্ষ্মিপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্ততে খবর পেয়ে ডিবি পুলিশ ভোর রাতে মর্তুজাকে নর্থ চ্যানেল এলাকার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]
শ্রেণীহীন
নূর হোসেনের সহযোগী মর্তুজা গ্রেফতার
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের চার সহযোগীর মধ্যে অন্যতম মর্তুজা জামান তার্তিলকে (৪৫) ফরিদপুরের নর্থ চ্যানেল এলাকা থেকে গ্রেফতার করেছে





