নেত্রকোনার দুর্গাপুরে বন্যহাতির আক্রমণে ২জন নিহত ও চারজন আহত হয়েছেন। এসময় গুলিতে আক্রমণকারি হাতিটিও মারা যায়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকলেংগুরা এলাকায় বাসিন্দা তাহের উদ্দিন (৭০), সাধুপাড়ার বাসিন্দা শিবু পান্ডে (৪০)।
আহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকলেংগুরা এলাকায় বাসিন্দা আব্দুর রহিম ও সাধুপাড়ার বাসিন্দা গীতা রানী দে।
এলাকাবাসী জানায়, বন্য হাতি সুমেরসরি নদী পার হয়ে ভবানিপুর সীমানার পারংপাড়া এলাকা দিয়ে দুর্গাপুরে প্রবেশ করে। হাতিটি ওই এলাকায় শত শত বসত ঘর বাড়ি দুমরে মুচড়ে দেয়। এসময় হাতির আক্রমণে ২জন নিহত ও চারজন আহত হন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের রক্ষা করতে বন হাতিটিকে গুলি করে হত্যা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]