কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর করে ৬শ’ ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে এ হামলা ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল হালিম আরিফ বলেন, কয়েকজন দুর্বৃত্ত বুথে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় আমি তাদের নিষেধ করলে তারা আমাকে ধাক্কা দেয় ও মারধর করে পেপারগুলো নিয়ে যায়।
কুমিল্লা সদর উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৫৬টি। মোট ভোটার সংখ্যা এক লাখ ৭২ হাজার ৫৯৫ জন।এর মধ্যে পুরুষ ভোটার  ৮৫ হাজার ৮৮২ জন ও নারী ভোটার ৮৬ হাজার ৭১৩ জন।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]