এবার নিখোঁজ হলেন তৌহিদুর রহমান (৩৫) নামে এক চাকুরিজীবী। এ ঘটনায় শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়রি হয়েছে। তৌহিদুর রহমান ২৯ তারিখ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিখোঁজ তৌহিদুর রহমান সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার একলাসুর রহমানের ছেলে। সে ঢাকার একটি বাইয়িং হাউজে চাকুরি করেন। নিখোঁজ তৌহিদুর রহমানের বাবা একলাসুর রহমান শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় তার ছেলের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রিটি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক(এস আই) আমিনুল ইসলাম জিডির সত্যতা স্বীকার করেছেন।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে অপহরণ করা হয় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]