নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ৩দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজীব আহসানের (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চনপাড়া পুনর্বাবাসন সংলগ্ন ডেমড়া বালু নদী থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান,বিকালে ডেমড়া বালু নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান,দুর্বৃত্তরা ওই শিক্ষককে হত্যার পর নদীতে লাশ ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
রাজীব ৩দিন ধরে নিখোঁজ ছিলেন এবং তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ছিলেন বলে জানান নিহতের স্ত্রী আছমা।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]