গুম হওয়া ৪নেতাকর্মীর সন্ধানের দাবীতে নাটোরের সিংড়া উপজেলায় শনিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।
শুক্রবার বিকালে নাটোর জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে এই হরতালের ঘোষণা দেয়া হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিকসহ তিন নেতাকর্মীর সন্ধান দাবীতে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে বলে জাননো হয় সংবাদ সম্মেলনে।
উল্লেখ, গত ১৮ জানুয়ারি সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনু দুর্বৃত্তদের হাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মইনুল হক চুনু বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল ফটিকসহ ১২জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় গত সোমবার ইব্রাহিম খলিল ফটিকসহ বিএনপির তিন নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাধারী কিছু লোক তাদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এমএইচ//এসআর