রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শনিবার রাত পৌনে ১১ টায় ডিএমপি ডিবি (দক্ষিণ) এর সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন সাগর এর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি (দক্ষিণ) এর সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন সাগর টাইমনিউজবিডি’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ি ধলপুর কমিউনিটি সেন্টারের বিপরীতে ৫৯/১ ব্রাহ্মণ চিরণ আসিদ সাইকেল এন্ড ইলেক্ট্রিক দোকানের সামনে অভিযান চালানো হয়। ইয়াবা ট্যাবলেট ব্যবহার ও বিক্রির অভিযোগে ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, রাজিব মিয়া (২৬), কাজী জাবের ওরফে সিমবিল (২৪), আব্দুল মান্নান (৩৭), মো. আরমান (২৩)। গ্রেফতারকালে তাদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।
[b]ঢাকা, জেইউ, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
যাত্রাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার ৪
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার রাত পৌনে ১১ টায় ডিএমপি ডিবি (দক্ষিণ) এর সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন সাগর এর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।





